আমার দিন কেটে যাক চেনা কবিতায়
কোথাও কেউ নেই, তাতে কী আসে-যায়?
আমি আমার
একান্ত প্রিয় গোলাপ

আমার রাত ডুবে থাক চেনা শূন্যতায়
ছেড়ে যায়, যাক, তাতে কী আসে-যায়?
কেউ নেই
পড়ে থাকি, পড়ে থাকে একা গোলাপ...

— ইন্ডালো